ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ

সুপার ফোরে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারে সাকিব-মুশফিকরা। ফাইনালের সম্ভাবনা ধরে রাখার জন্যও এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন বাঁচা-মরার ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।


এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে যায় সাকিবরা। ৯ দিনের ব্যবধানে সুপার ফোরে আবার শ্রীলঙ্কার মুখোমুখি টাইগাররা।


একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। একজন ব্যাটার কমিয়ে বোলার খেলাবেন সাকিব। সেক্ষেত্রে আফিফ হোসেনকে বসিয়ে একাদশে এসেছেন নাসুম আহমেদ।


বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।


শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা।

ads
ads
ads

Our Facebook Page

↑